ড্রোন দিয়ে ডাটা রক্ষা!

১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:১৫  
ড্রোন ব্যবহার করে সুউচ্চ ভবনের নিজ ফ্লাটে বসেই পুলিশের হাত ধরা পড়ার আগেই নিজের ব্যক্তিগত ও গোপনীয় ডাটা রক্ষা করেছেন একজন রাশিয়ান অ্যাক্টিভিস্ট। এই আন্দোলনকারীর নাম সার্জেই বোকো। তিনি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১০টার দিকে পুলিশ যখন তার বাসার দরজায় আঘাত করছিলো তখনই তিনি ড্রোনের মাধ্যমে পিসির হার্ডড্রাইভটি এক বন্ধুর কাছে পাচার করে দেন। পুলিশ যেন কোনো ডাটা নিতে না পারে সে জন্যই তিনি এ কৌশল ব্যবহার করেছিলেন। দেশটিতে সরকার বিরোধীদের ধর-পাকড়ের সময় তিনি এই কাণ্ডটি করেছিলেন। স্থানীয় নির্বাচনে মস্কোতে ক্ষমতাসীন দল চাপে পড়ায় এই ধর-পাকড়ের সময় গত কয়েক দিনে দেশটিতে দুইশ’র মতো অভিযান পরিচালনা করা হয় ইউটিউবের একটি ভিডিওতে দেখা গেছে, নোভোসিবিরস্ক’র সিব্রিয়ান শহরের সুউচ্চ দালানের উপরের দিকের একটি ফ্লাট থেকে ড্রোন বাইরে পাঠাচ্ছে। অন্যদিকে নিচে অ্যাপারটমেন্টটি ঘিরে রেখেছে পুলিশ। একজন নারী এই ভিডিওটি ধারণ করে ইউটিউবে ছাড়েন।